রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার।

নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে মুলাদী উপজেলার জয়ন্তী নদীর নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এটিএম খালেকুজ্জামান (৪৬) ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে মুলাদী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটিএম খালেকুজ্জামান লঞ্চযোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনাবশত লঞ্চ থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এটিএম খালেকুজ্জামান কোনো কাজ করতেন না এবং পরিবারের লোকজনের সঙ্গে তেমন কোনো যোগাযোগ ছিল না তার। গত ২৪ অক্টোবর সকালে খুলনায় আত্মীয়বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন খালেকুজ্জামান। এরপর তার মা কিংবা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেননি।

২৬ অক্টোবর খালেকুজ্জামানের মা মোবাইল ফোনে তাকে কল দেন কিন্তু তিনি কলটি কেটে দিয়েছিলেন। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মুলাদী থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, সোমবার দুপুরে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে। যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে সূত্রপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102