রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকায় সাংবাদিক নির্যাতনের ঘটনায কয়রা সাংবাদিক ফোরামের নিন্দা।

নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় কর্তব্যরত সাংবাদিকদের উপর রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কয়রার বৃহৎ সাংবাদিক সংগঠন কয়রা সাংবাদিক ফোরাম।সাংবাদিকদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কয়রা সাংবাদিক ফোরামের
নেতৃবৃন্দ।

সোমবার (৩০ অক্টোবর) সকালে এক যৌথ বিবৃতিতে কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আবির হোসেন এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, বিক্ষোভ-সমাবেশ গণতান্ত্রিক আন্দোলনের অংশ। কিন্তু আন্দোলনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা কোনভাবেই কাম্য নয়। গনমাধ্যমকর্মীদের উপর হামলার অর্থ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত যা গণতন্ত্রের পথে অন্তরায়।। এই নজিরবিহীন হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় ক্ষমতাসীন ও বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলোর সহিংসতায় আহত হয়েছেন একাধিক সাংবাদিক। তারা হলেন, ইংরেজি দৈনিক নিউ এজের আহমেদ ফয়েজ, বাংলাট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন এবং নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মূসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন,দৈনিক ইনকিলাব পত্রিকার ফটো সাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহাম্মেদ,একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরাপার্সন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের,সাংবাদিক মারুফ প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102