রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ৭।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

বগুড়া সদরের বাঘোপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালালো হয়েছে। এতে আহত হয়েছে দুই পুলিশ ও শিশুসহ বেশ কয়েকজন।
এ সময় হরতাল সমর্থকরা বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন ও রোগীবাহী মিনিবাসে হামলা চালিয়েছেন। এতে রোগীবাহী মিনিবাসে থাকা তিনজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলি ছোড়ে। এতে দুই শিশু ও পাঁচ হরতাল সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে বাঘোপাড়ার খোলারঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সাংবাদিকও আহত হয়েছেন।
গুলিবিদ্ধ শিশুরা হলো- বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘরে আব্দুর রবের ছেলে মহিউদ্দিন মাহি (৮) ও মাকসুদুরের ছেলে আওলাদ (১৫)। তাদের মধ্যে শিশু মাহি বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচজনের নাম পরিচয় জানা যায়নি।
পিকেটারদের হামলায় আহত তিন সাংবাদিক হলেন- দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার রাহাত রূপান্তর, দৈনিক জয়যুগান্তরের সাব্বির শাকিল ও এনসিএন নামে এক অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার ববিন রহমান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ডিবি পুলিশের দুই সদস্য হলেন- ইসমাইল ও মোস্তাফিজুর। তারা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ছাড়াও রোগীবাহী মিনিবাসে থাকা তিন রোগী হলেন- সাগরিকা (৩০), নাহিদা (৩৫) ও লুৎফন্নেছা (৫৫)। তারা টিএমএসএস মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা হরতালের সমর্থনে মহাসড়কে খোলারঘর এলাকায় স্থানীয় প্রায় শতাধিক ব্যক্তি সকাল থেকে পিকেটিং শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপরে আবারও তারা মহাসড়কে পিকেটিং শুরু করে। এ সময় কয়েকটি বাস, ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করা হয়। বগুড়া সদর উপজেলার ইউএনও ফিরোজা পারভীন লাহেড়িপাড়া ইউনিয়নে একটি মন্দির পরিদর্শন শেষে ফেরার পথে তার সরকারি গাড়িতে হামলা চালানো হয়। একই সময় রোগীবাহী দুটি মিনিবাসও ভাঙচুর করা হয়। এ সময় পিকেটারদের হামলায় মিনিবাসে থাকা জয়পুরহাটের তিনজন রোগী আহত হন।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এতে দুই শিশু ও পাঁচ হরতাল সমর্থক গুলিবিদ্ধ হন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102