রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএনপি-জামায়াতের হরতালে চট্টগ্রামে বন্দর-কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক।

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিন||
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে আন্তঃজেলা এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বন্দর এবং কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সকালে কয়েক ঘণ্টা বন্দরে পণ্য ডেলিভারি বন্ধ থাকলেও বেলা ১১টা থেকে তা স্বাভাবিক হয়। চলছে কাস্টমসের কার্যক্রমও।

চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আশরাফুল হক খান স্বপন বলেন, “চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়নের কাজ স্বাভাবিক রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মীরা স্বাভাবিক সময়ের মতো বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট দাখিল করছেন।”

চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রোববার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। তবে সকাল সাড়ে ১১টার পর ডেলিভারি আবারও শুরু হয়।

“চট্টগ্রাম বন্দরের ভেতরে ডেলিভারি নেওয়ার অপেক্ষায় রয়েছে শত শত ট্রাক-কভার্ড ভ্যান। দুপুরের পর কন্টেইনার ডেলিভারি পুরোদমে স্বাভাবিক হবে,” বলেন তিনি।

বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, “চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে হরতালের তেমন প্রভাব পড়েনি। কোনো পোশাক কারখানা বন্ধ নেই।স্বাভাবিক নিয়মেই কাজ চলছে।”

এদিকে, নগরীতে গণপরিবহন কম চললেও নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম রয়েছে রাস্তাঘাটে।

“চট্টগ্রাম শহরের পথে কোনো পিকেটার নেই, মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। তবে যেই ড্রাইভার ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকা চাইলো, সে-ই বড় পিকেটার সে যাত্রীদের হয়রানি করছে।”

নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে লক্ষ্য করার মতো। তারা বলছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালনে রয়েছেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “নিউমার্কেট থেকে হাটহাজারীর গাড়িগুলো চলছে। অভ্যন্তরীণ রুটের গাড়িও চলছে, তবে কম। কারণ অনেকদিন পর এই হরতালের ডাকে মানুষের মধ্যে ভীতি কাজ করছে।”

নিউজ

বিএনপির হরতাল / হরতাল / পরিবহন সংকট / চট্টগ্রাম

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102