রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহীতে র‍্যাবের জালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো.আলামীন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। রোববার (২২ অক্টোবর) রাত ১০.০০টার দিকে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে। সোমবার (২৩ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আলমীন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে-নাতে আটক করে র‍্যাব।

পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় একটি বিদেশি পিস্তল,একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন করা হয়।

তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102