রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগর ১ লাখ ৩৭ হাজার টাকা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি। গ্রেফতারকৃতর নাম কলি আক্তার (৩৫), রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানার শেখেরচক এলাকার আরেফিন ইসলাম সঞ্জুর স্ত্রী। সে বর্তমানে বালিয়া পুকুর বড়বটতলার বাসিন্দা।

আরএমপি পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, পুলিশ জানায়,গতকাল বিকেল ৫.০০টার দিকে বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া ও বালিয়া পুকুর বড়বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার দুপুরে আরএমপি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের পরিদর্শক মো: তৌহিদুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এবং কলি আক্তারকে গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে কলির দেয়া তথ্যমতে ডিবি পুলিশ ঐ দিন সন্ধ্যা ৬.০০ টায় বালিয়া পুকুর বড়বটতলায় ভাড়া বাসা তল্লাশি করে আরও ৪ হাজার পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করে তারা।

এছাড়া কলি আরও জানায়, সে দীর্ঘদিন যাবৎ তার স্বামী আরেফিন ইসলাম সঞ্জুর সহযোগিতায় ইয়াবা ট্যাবলেট রাজশাহী’র শেফালী, সাজু, মুরগী রানাসহ অনেকের কাছে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102