
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ধামইরহাট বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ, নওগাঁর ধামইরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল।
নওগাঁর ধামইরহাট উপজেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। সনাতন ধর্মালম্বিদের ঘরে ঘরে চলছে নানা আয়োজন।
ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা করি।
কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে তিনি সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান করেন।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, এ দেশ সব ধর্মের মানুষ স্বাধীন করেছেন।
মহান মুক্তিযুদ্ধে সবাই এক সাথে যুদ্ধ করে স্বাধীন এভূখণ্ড অর্জন করেছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।