শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহীতে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব-৫ এর হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।গ্রেফতারকৃত ব্যাক্তির নাম হায়দার আলী, সে কাটাখালি থানাধীন মাসকাটাদিঘী এলাকার কুদ্দুস আলীর ছেলে।পুঠিয়া বাজারে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী পিকআপে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে কুমিল্লা থেকে রাজশাহী দিকে আসছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই জেলার পুঠিয়া বাজারস্থ র‍্যাব এর টিম চেকপোষ্ট পরিচালনা আরম্ভ করে। চেকপোষ্ট করাকালীন সময় একটি হলুদ রংয়ের খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করার চেষ্টা করে।

এসময় পিকআপের দরজা খুলে একজন ব্যক্তি (ড্রাইভারের আসনে থাকা) পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা পিকআপের ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় বক্সে ভিতর রাখা আছে।

র‍্যাব আরোও জানায়, গ্রেফতার হায়দার আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৪ টি মামলা রয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102