রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

‘আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো, সরি মা’।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।
নীলফামারী সদর উপজেলায় রাসেল ইসলাম রানা (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

নিহত রাসেল রানা ওই এলাকার ভাঙারি ব্যবসায়ী আব্দুল হালিমের ছেলে। সে রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিল রাসেল। আজ বিকেলে হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন রাসেলের রুমের মধ্যে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করে। এরপর ঘরের বেড়ার ফাঁক দিয়ে তারা দেখেন যে রাসেল ঘরের ধরনার সাথে গামছা গলায় পেচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে, ‘আমার নাম রানা, বাসা রামগঞ্জ চিরামিল সামনে, বাবা হালিম ভাংরির ব্যবসায়ী, আমার মৃত্যুতে যেন আমার বাবা না কাঁদে। মা ছোট ছেলেকে মানুষ করিও। আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো, সরি মা। (I Love You) মা। আল্লাহ হাফেজ। ’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102