রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএনপি-জামায়াত এখনো স্বাধীনতাকে স্বীকার করেনি- সমাজকল্যাণমন্ত্রী।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।দৈনিক বিজনেস প্রতিদিনঃ
সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত এখনো স্বাধীনতাকে স্বীকার করেনি। এখনো বিএনপি-জামায়াত পাকিস্তানের তাঁবেদারি করে। বর্তমান সরকারের নেতৃত্ব হওয়া বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করতে এবং আসন্ন নির্বাচনকে ভন্ডুল করতে ষড়যন্ত্র করছে তারা। উন্নত দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক পাকাকরণ ভিত্তিপ্রস্তর কাজের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি- জামায়াত যতই চেচামেচি করুক, যতই ষড়যন্ত্র করুক, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত কারা জন্য যতই অরাজকতা সৃষ্টি করুক কোনো লাভ হবে না। এদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে।

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, যদি এতই জনপ্রিয় হন তাহলে নির্বাচনে এসে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। ২৪ সালের জানুয়ারির নির্বাচনে জনগণ যদি আপনাদের( বিএনপিকে) ভোট দেয় তাহলে আওয়ামীলীগ ক্ষমতা ছেড়ে দিবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, তাই বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি যদি আবারো দেশে উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত, অরাজকতা সৃষ্টি , আগুন সন্ত্রাশী কর্মকাণ্ডের চেষ্টা ও সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে আওয়ামীলীগ নেতাকর্মী ও দেশের মানুষ শক্ত হাতে তাদের মোকাবেলা করবে।

ইশোরকোল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে মন্ত্রী কালীগঞ্জ উপজেলার ভোটমারী উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ন কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। এর আগে আদিতমারী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাউল ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বিতরণ করেন।

নিউজ ডেস্কঃদৈনিক বিজনেস প্রতিদিন-

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102