রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রাজশাহীতে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজা সহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলো-মো: আরিফ হোসেন (২৮) ও মো: ছানাউল্লাহ (২১)।

আরিফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হাতিবান্দা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে ও ছানাউল্লাহ বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিস্টানপাড়ার মো: আওয়ালের ছেলে।

গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা একটি বস্তায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

আরএমপি পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়,

এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: আরিফ হোসেন ও মো: ছানাউল্লাহকে গ্রেফতার করে।

অপর আসামি জীবন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ও পলাতক আসামির ফেলে যাওয়া বস্তা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102