শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কোরআনের বাণী: মুমিনের জন্য দোয়া।

দৈনিক বিজনেস প্রতিদিন নিউজ ডেস্ক –
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

মুমিন মুসলমানারা পরস্পর ভাই ভাই। একজন মুমিন অন্য মুমিনের শুভাকাঙ্ক্ষী। মুমিন ব্যক্তি সব সময় অন্যের কল্যাণ কামনা করে। কল্যাণ কামনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো দোয়া করা।

আর তাই যুগে যুগে নবী-রাসূলরা সব মুমিনের জন্য দোয়া করেছেন। পবিত্র কোরআনুল কারিমে ইব্রাহিম (আ.) এর দোয়া প্রসঙ্গে ইরশাদ হয়েছে-

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

অর্থ: ‘হে আমাদের রব, আপনি আমাকে, আমার বাবা-মাকে এবং মুমিনদের হিসাবের দিন (কেয়ামতের দিন) ক্ষমা করে দিন’। (সূরা: ইব্রাহিম, আয়াত: ৪১)

নুহ (আ.) এর দোয়া প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে,

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

অর্থ : ‘হে আমার রব, আপনি আমাকে, আমার মা-বাবাকে, যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদের এবং সব মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করুন’। (সূরা: নুহ, আয়াত: ২৮)

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে-

‘…আর ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নর-নারীর ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে সম্যক অবগত আছেন’। (সূরা: মুহাম্মাদ, আয়াত: ১৯)

মহান আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াগুলোর আমল করার তাওফিক দান করুন। আমিন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102