রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বেনাপোলে ইজিবাইক ড্রাইভার সজীব হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার-৪, ইজিবাইকসহ হত্যাকাজে ব্যবহৃত চাকু উদ্ধার।

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি-বিজনেস প্রতিধিন
ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা সাকিনস্থ গয়ড়া টু খড়িডাঙ্গা গামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢালীর ধানী জমি থেকে অনুমান ১৯ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পেয়ে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সংবাদ পেয়ে একই থানার গয়ড়া গ্রামের জনৈক সহিদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় তার বড় ছেলে সজীব গাজি (১৯)বলে জানায় এবং বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৭ তাং- ১৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করলে ডিবি’র এসআই মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত ২ সদস্য ১। শামীম ও ২। রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাজে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ হাতে নাতে ধৃত করে তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরো ২ সদস্যকে গ্রেফতার করে শার্শা বাগআচড়া ময়ুরী সিনেমা হলের সামনে থেকে ইজিবাইকটি উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ে টাকা পয়সা দেনা-পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক সজিবকে মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে গলায় পোচ দিয়ে জবাই করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা নিহতের ইজিবাইকটি নিয়ে গোপন করার উদ্দেশ্যে তাদের সহযোগীদের নিকট রাখে মর্মে জানা যায়।

আসামীর তথ্যঃ
(১) শামিম হোসেন (২০), পিতা- লিটন আলী,সাং গয়ড়া এ/পি বড়আঁচড়া (ইদু’র বাড়ির পাশে), (২) আশরাফুল আলম রাব্বি (১৯), পিতা- সওদাগার আলি, সাং- বড়আঁচড়া (ভরত’র বাড়ির পাশে), (৩) আজম হোসেন (২০), পিতা- ইসমাইল হোসেন @ বারমা, সাং- বড়আঁচড়া মাঠপাড়া, সর্বথানা- বেনাপোল পোর্ট, (৪) জাহাঙ্গীর কবির (৩০), পিতা- রবিউল ইসলাম, সাং রাড়িপুকুর, থানা- শার্শা, সর্বজেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি ইজিবাইক।
২। হত্যা কাজে ব্যবহৃত চাকু।
৩। রক্তমাখা গেঞ্জি।
৪। ১টি মোবাইল ফোন।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102