
একটি শোক সংবাদ ।
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আঃ মজিদ মিয়া আর নেই ।
তার নামাজে জানাজা বাদ আছর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ।
ফরিদপুর প্রেসক্লাব এর সিনিয়র সদস্য, সদরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দ্যা ডেইলি নিউ নেশন সহ বিভিন্ন মানবিক সংগঠনের সাথে জড়িত এবং সদরপুর প্রতিনিধি ও ক্যাব সদরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া অদ্য রাত ১ টা ২০ মিনিটে সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
তিনি গত এক সপ্তাহ যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদরপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দৈনিক এই বাংলার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।