
বুধবার সন্ধা ৭.০০ টার সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক লীগের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মোহাম্মদ আলী কামাল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল ঘাতকেরা।
শেখ রাসেলকে হত্যা করে থেমে নেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি বিএনপি বলে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নাই আরে ব্যাটা আওয়ামী লীগের সাথে জনসমর্থন আছে আগামীতে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা কে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নির্বাচিত করব
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর শ্রমিক লীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান সাধারণ সম্পাদক মোঃ আক্তার আলী জেলা শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,
মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (০১) মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক দেবব্রত সিনহা দেবু, সহ- সভাপতি মোঃ জহুরুল ইসলাম সহ- সভাপতি মোঃ বাইরোন সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাবাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল, হোসেন মোঃ রফিকুল, বিএমডি এর সাধারণ সম্পাদক মোঃ জিবন, সহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মাহফিল শেষে শ্রমিক লীগের সকল নেতাকর্মী মিলিত হয়ে শেখ রাসেলের জন্মদিনের প্রোগ্রামটি শেষ হয়।