রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চারঘাটে শেখ রাসেল দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল দিবস” পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান ও চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মোজাম্মেল হক।

রাষ্ট্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সম্প্রচার করা হয়।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102