শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ধর্ষণ, বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাসীর স্ত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে বরিশালের আদালতে মামলা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলাটি করেন প্রবাসীর স্ত্রী। ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগ আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, জানান বেঞ্চ সহকারী এবং বাদীর আইনজীবী।

আইনজীবী আফজালুল জানান, আসামি মো. মিজানুর রহমান ফারুক (৫৪) ঢাকা মহানগর পুলিশের এসআই হিসেবে কর্মরত আছেন। এবং তিনি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের এ আর খান সড়কের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির বলেন, “মালয়েশিয়া প্রবাসীর বন্ধু এসআই ফারুক। নগরীর এআর খান সড়কে ফারুকের ৯ শতাংশ জমি কিনতে তাকে ৪৫ লাখ টাকা দেন প্রবাসীর স্ত্রী।কিন্তু জমির দলিল না দিয়ে টালবাহানা শুরু করেন ফারুক। এছাড়া বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাবও দেন।
নালিশিতে আরও বলা হয়, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী নগরীর এ আর খান সড়কে তার ভাইয়ের নির্মাণাধীন ভবনে যান। এ সময় এসআই ফারুক সেখানে গিয়ে তাকে ধর্ষণ করেন। এতে জ্ঞান হারালে ওই নারীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন ফারুক। পরে সেগুলো স্বামী ও স্বজনদের কাছে পাঠানো ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২০২৩ সালের ৭ অগাস্ট পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (প্রোটেকশন বিভাগ) কাছেও লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। এমনটি নালিশিতে উল্লেখ করেন এক সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102