রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-১০।

বন্দর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি:
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ১০ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১৫ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন মেম্বারের ছেলে বন্দর থানার ৩৪(৩)১৮ ও ৪২(৮)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজন (৩২) বন্দর ছালেনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বন্দর থানার ৬৫(৭)১৭ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাদল সিকদার (৫৮) সোনাকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে বন্দর থানার ১৫(৪)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (২৭) মদনপুর চাঁনপুর এলাকার মোস্তফা আলী মিয়ার ছেলে বন্দর থানার ১১(৯)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিজয় (২০) উত্তর চাঁনপুর এলাকার আফজাল ভূঁইয়া ছেলে একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাঈম (১৮) সোনাকান্দা নোয়াদ্দা এলাকার মৃত কবির হোসেন মিয়ার ছেলে বন্দর থানার ২২(৫)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০) ফুলহর এলাকার মৃত সফুর উদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার ৩৪(৩)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুজন (৩০) চাপাতলী এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে বন্দর থানার ৩(১০)১৯ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২২) ও ছনখোলা এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে ওয়ারেন্টেভূক্ত আসামী তুহিন (২৫)। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও অপর এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102