রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দিনাজপুরে ড্রেন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ অক্টোবর) সকালে নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আইরিন আক্তার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর এলাকার মো. আলম হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাণীরবন্দরের ওয়েসিস স্কুলের পেছনের ড্রেনের মধ্যে আইরিন আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীরা।

খবর পেয়ে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102