শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | ঢাকা।
রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা। প্রাথমিকভাবে জানা গেছে,দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
ডা.সারা রোকসানা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর গ্রামের শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের সেবা করে যাওয়া এই চিকিৎসকের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার,সহকর্মী এবং স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
স্বজনরা জানান,তিনি ছিলেন পরিবারের গর্ব এবং অসংখ্য মানুষের আস্থার প্রতীক। একজন চিকিৎসক,যিনি প্রতিদিন মানুষের জীবন রক্ষায় কাজ করতেন,তাকেই নিজ বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হলো—এ ঘটনা দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে রাজধানীতে বাসাবাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে,ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102