শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ব্যুরো চীফ:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছেন। একই সঙ্গে বৃক্ষরোপণ,খাল খনন,অবৈধ দখলমুক্তকরণ,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা নিরসন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার কমতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন,তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। একই সঙ্গে ভেজাল পণ্য বিক্রেতা ও ভূমিদস্যুদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবৈধ দখলমুক্ত করে খাল উদ্ধার কার্যক্রম চলছে। পাশাপাশি চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাহালম বলেন, আগে এলাকায় মাদক নিয়ে আতঙ্ক ছিল। সাম্প্রতিক অভিযানের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে। অপর বাসিন্দা জুয়েল মিয়া ও নুর আলম জানান, ইউএনও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তাও করছেন।
সেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, উপজেলা পরিষদে সেবা গ্রহণে আগের তুলনায় স্বচ্ছতা বেড়েছে এবং দালালচক্রের প্রভাব অনেকটাই কমেছে।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক,ভূমিদস্যুতা ও ভেজালের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102