
নিজস্ব প্রতিবেদক:
কায়েতপাড়ায় পুলিশের অভিযানে উদ্ধার ৪ কেজি গাঁজা,মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম.সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো.আলিমুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৮ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দক্ষিণ নবগ্রামের বাসিন্দা ফয়সাল ওরফে রাজিব (৩০)-কে তার নবনির্মিত গরুর খামারের সামনে থেকে সিমেন্টের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।