
নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ।
সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলা প্রশাসক মো.রায়হান কবির।
জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.রায়হান কবির।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি অভিযোগ মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সেবাপ্রার্থীরা।