শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জুলাইয়ের চেতনা ধরে রাখতে বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও জবাবদিহিতার অগ্রভাগে থাকার আহ্বান অ্যাড.আব্দুল্লাহ আল আমিনের।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা,স্বাধীন চিন্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার অগ্রভাগে থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাড.আব্দুল্লাহ আল আমিন।
সোমবার (২৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত জুলাই,রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক বিশেষ আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা জাতিকে অনুপ্রাণিত করেছে। জুলাইয়ের চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়গুলোকে সবসময় জ্ঞানচর্চা,স্বাধীন চিন্তা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার অগ্রভাগে থাকতে হবে।
অ্যাড. আব্দুল্লাহ আল আমিন আরও বলেন,জনগণের প্রতিনিধিরা যদি কখনো জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন সমাজকে তাঁদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। এটাই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102