রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাসিকের উদ্যোগ,সব ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম জোরদার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মশক নিধন কার্যক্রম আরও শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ করেছে। সোমবার (২৭ জুলাই) সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে ১৪টি ফগার মেশিন সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো.নূর কুতুবুল আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা.শেখ মোস্তফা আলী।
প্রশাসক বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু ফগিং কার্যক্রমই যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। এ লক্ষ্যে সিটি কর্পোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রথম ধাপে ১৬টি এবং দ্বিতীয় ধাপে ১৪টিসহ মোট ৩০টি ফগার মেশিন বিভিন্ন ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে নগরজুড়ে মশক নিধন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102