রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণে গণশুনানি, গোগনগরসহ ৫ ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রস্তাব।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক)সীমানা সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গণশুনানিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
গণশুনানিতে ফতুল্লা থানার চারটি ইউনিয়ন এবং গোগনগর ইউনিয়নসহ মোট পাঁচটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাব উঠে আসে। বক্তারা বলেন, আংশিকভাবে কোনো ইউনিয়ন অন্তর্ভুক্ত করলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে। তাই এনায়েতনগর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করতে হলে পুরো ইউনিয়নকেই সিটি কর্পোরেশনের আওতায় আনা উচিত।
সভায় উপস্থিত বক্তারা আরও বলেন,পরিকল্পিত নগরায়ণ ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে পুরো ফতুল্লা থানাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.রায়হান কবির জানান, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণশুনানির কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সীমানা বর্ধিতকরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102