রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় নরসিংদীর দুই হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই হাসপাতাল পরিচালনার অভিযোগে নরসিংদীর মাধবদীতে দুইটি বেসরকারি হাসপাতালকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২১ জুলাই নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে আজগর আলী হাসপাতালকে ৫০ হাজার এবং দেওয়ান হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হওয়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং অন্যান্য প্রশাসনিক অনিয়ম ধরা পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও সব অনিয়ম দূর করার নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জলিল কায়সার খোকন এবং মাধবদী থানা পুলিশের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102