শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় ১,৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
মাসদাইর থেকে ইয়াবার বড় চালান উদ্ধার,গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এসআই (নিঃ) শামীম হোসাইন,এসআই (নিঃ) রফিক (পিপিএম) ও সঙ্গীয় ফোর্স ফতুল্লার মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো.মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং মো.রাকিবুল ইসলাম অপু (২৫)-কে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়,ধৃত মাসুদের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক,সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102