রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কেরানীগঞ্জে রাস্তায় ময়লা ফেলায় হাতেনাতে আটক ব্যক্তি, নিজ ব্যয়ে ময়লা পরিষ্কারের নির্দেশ ইউএনওর।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা:
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কেরানীগঞ্জ গড়ে তুলতে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় প্রকাশ্যে রাস্তায় ময়লা ফেলতে গিয়ে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হলে তাকে স্তুপকৃত ময়লা নিজ ব্যয়ে পরিষ্কার ও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় কদমতলী গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে রাস্তায় ময়লা ফেলতে দেখে আটক করা হয়।
ইউএনও উমর ফারুক জানান,’ক্লিন কেরানীগঞ্জ,গ্রিন কেরানীগঞ্জ’ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বয়স বিবেচনায় তাৎক্ষণিকভাবে জেল বা অর্থদণ্ড না দিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে নিজ ব্যয়ে রাস্তায় জমে থাকা স্তুপকৃত ময়লা পরিষ্কার ও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,কেরানীগঞ্জকে পরিচ্ছন্ন,সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট,থানা পুলিশ,গ্রাম পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করবেন।
এ অভিযানে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশের সদস্যরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
ইউএনও উমর ফারুক সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেন,পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102