রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে ডিবির অভিযান,শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ আটক ১।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ফেনীর বাসিন্দা গ্রেফতার, আদালতে প্রেরণ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ডিবি পুলিশের অভিযানে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এমভি এনডিই-১৯ জাহাজ থেকে মো. নুরুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নে।
জেলা পুলিশ জানায়,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে,মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102