রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফতুল্লায় গাঁজাসহ আটক যুবকের ১৫ দিনের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশের সাফল্য, অভিযান চলবে অব্যাহত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়,আটক ব্যক্তি মো.নাজমুল (২৮)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাওশি গ্রামের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করছিলেন।
অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনের উপস্থিতিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফতুল্লাসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102