শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, বীমা খাতের সংস্কারে এলো একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব।

প্রতিবেদক :মোঃ হোসেন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান মীর নাদিয়া নীভিনের সঙ্গে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বীমা খাতের বর্তমান অবস্থা,চলমান সংস্কার কার্যক্রম,গ্রাহকসেবা,সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় অংশ নিয়ে আইডিআরএ চেয়ারম্যান সরকারের বিভিন্ন উদ্যোগ,চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের কাছ থেকে বাস্তবভিত্তিক ও গঠনমূলক পরামর্শ আহ্বান করেন।
সভায় দৈনিক মুখপাত্রের বার্তা সম্পাদক এম হোসাইন আহমদ চেয়ারম্যানের হাতে দৈনিক মুখপাত্র ও জাতীয় সাংবাদিক সংস্থার বিশেষ সংখ্যা সৌজন্য স্মারক হিসেবে তুলে দেন।
সাংবাদিকরা বীমা শিল্পকে আরও স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। চেয়ারম্যান মীর নাদিয়া নীভিন প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়ে বলেন,বীমা খাতের টেকসই উন্নয়নে সকল অংশীজনের মতামত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102