রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার,একাধিক মামলার আসামি ছিনতাইকারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে দেওভোগ এলাকা থেকে ১৬টি দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশ থেকে মো. রাশেদ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র,যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে, উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশের পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তারকৃত রাশেদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে,এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102