রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর,ফ্যাক্ট চেকের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক-মোহাম্মদ হোসেন হ্যাপি।
এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশনা।
সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং ফ্যাক্ট চেক নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু নিবন্ধিত গণমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং এআই-নির্মিত বিভ্রান্তিকর ছবি ও কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এসব প্রকাশনার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, প্রয়োজনীয় ফ্যাক্ট চেক এবং দায়িত্বশীল সম্পাদনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্য অধিদপ্তর সকল নিবন্ধিত গণমাধ্যমকে পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102