
প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত এনসিপির জুলাই পথযাত্রায় চাঁদাবাজি, ব্যবসায়ী হয়রানি এবং জাতীয় রাজনীতি নিয়ে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৪ জুলাই) মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত সমাবেশে তিনি বলেন,ফুটপাত,পরিবহন ও বিভিন্ন শিল্পকারখানায় চাঁদাবাজির অভিযোগ বন্ধ করতে হবে। ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে তিনি সংবিধান সংস্কার,নির্বাচন,গ্যাস সংকট এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত প্রকাশ করেন। এছাড়া শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান।