রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের চিন্তা করব; ওবায়দুল কাদের

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং সাংবাদিকের তিনি এ কথা জানান।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থবহ সংলাপসহ পাঁচটি সুপারিশ করেছে।

এ বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন যখন বিএনপি চারটি শর্ত প্রত্যাহার করে নেবে।

শর্তযুক্ত সংলাপের বিষয়ে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। তারা শর্ত প্রত্যাহার করলে দেখা যাবে।

উল্লেখ্য, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে সংবিধান অনুযায়ী ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি। এজন্য তারা বেশকিছু ধরে আন্দোলন-সংগ্রাম করছে।

প্রথম দিকে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে, কোনো সংলাপ হবে না।

তবে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে তারা সংলাপে বসতে রাজি আছে।

তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শর্তসাপেক্ষে সংলাপে বসতে রাজি নয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102