রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি,বিশ্ব পরিবেশ দিবসে সম্মানিত ইয়ুথনেট গ্লোবাল।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ,জলবায়ু পরিবর্তন মোকাবিলা,জীববৈচিত্র্য রক্ষা এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ইয়ুথনেট গ্লোবালকে সম্মাননা প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর, বরিশাল।
বরিশালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ ইয়ুথনেট গ্লোবালের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল টিমের সদস্যরা।
ইয়ুথনেট গ্লোবাল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের নিয়ে পরিবেশ সচেতনতা,জলবায়ু সুবিচার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে‘ইকোঅলিম্পিয়াড-২০২৫’-এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব নেতৃত্ব তৈরির উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ,অ্যাডিশনাল ডিআইজি মো.হুমায়ুন কবির,জেলা প্রশাসক মো.মামুন খন্দকার এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে পরিবেশ রক্ষায় তরুণদের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রতিষ্ঠান ও যুব সংগঠনের সমন্বিত উদ্যোগ জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্মাননা গ্রহণ শেষে আরিফুর রহমান শুভ বলেন,দেশের তরুণদের সম্পৃক্ত করে একটি সবুজ,পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে ইয়ুথনেট গ্লোবাল ভবিষ্যতেও কাজ করে যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102