
স্টাফ রিপোর্টার:
উপপরিচালক পদে পদোন্নতি পাওয়ায় নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামানকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা তথ্য অফিস,নারায়ণগঞ্জ।
বুধবার (৮ জুলাই) জেলা তথ্য অফিসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মোহাম্মদ কামরুজ্জামান দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব,নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সরকারি তথ্য ও উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদায়ী বক্তব্যে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে জেলা প্রশাসন,সাংবাদিক এবং সহকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসা তিনি সবসময় স্মরণ রাখবেন। নতুন দায়িত্বেও সরকারি তথ্য-প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।