রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

শফিকুল হত্যা মামলায় অস্ত্র উদ্ধার,আরও আসামি শনাক্তে অভিযান চলছে-কটিয়াদী থানার ওসি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী এলাকার আলোচিত শফিকুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছে কটিয়াদী মডেল থানা পুলিশ। একই সঙ্গে মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার (৮ জুলাই) কটিয়াদী মডেল থানায় আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে ওসি মো.রফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত বাবুল মিয়ার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে,যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন,হত্যাকাণ্ডে যার সম্পৃক্ততা পাওয়া যাবে,তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যক্তিগত শত্রুতার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়ানো হলে সেটিও গুরুত্বের সঙ্গে যাচাই করবে পুলিশ।
ওসি আরও জানান,ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হুমকি বা ভয়ভীতির অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে তীব্র প্রত্যাশা দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102