রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদের শেষ বিদায়ে ময়মনসিংহে জনসমাগম,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের বর্ষীয়ান বীর মুক্তিযোদ্ধা,সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠক সেলিম সাজ্জাদের শেষ বিদায়ে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বুধবার (৮ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নগরীর কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ জানাজায় অংশ নিয়ে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। পরে গোলকিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশের চৌকস দল বিউগলের করুণ সুরে তাকে শেষ সালাম জানায়।
জানাজায় জেলা সদর ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা সেলিম সাজ্জাদের মুক্তিযুদ্ধের অবদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সেলিম সাজ্জাদ বুধবার ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ময়মনসিংহের সামাজিক,সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102