রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে অচল চট্টগ্রাম,পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু,ভূমিধসের শঙ্কা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
টানা চার দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা। পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
টানা চতুর্থ দিনের ভারী বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগর। পাহাড়ি ঢল,কর্ণফুলী নদীর জোয়ার এবং অতিবৃষ্টির কারণে নগরীর অধিকাংশ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে পৃথক দুই স্থানে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড়ধসে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম এবং নগরীর পাঁচলাইশের চশমা হিল এলাকায় ১২ বছর বয়সী সামিয়া নিহত হয়। প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
নগরীর চকবাজার,বহদ্দারহাট,মুরাদপুর,আগ্রাবাদ,হালিশহর, পতেঙ্গা,ইপিজেড ও হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৩৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় চট্টগ্রাম বিভাগে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102