রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে‘জিরো টলারেন্স’ঘোষণা,অভিযান চলছে-ডিসি রায়হান কবির।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোঃ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলোতে ঘুষ,দুর্নীতি, দালালচক্র ও সেবা হয়রানি বন্ধে‘জিরো টলারেন্স’
নীতিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবিরের নেতৃত্বে জেলার সব সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও ভূমি অফিসে এ কার্যক্রম চলছে।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জবাসী যেন ঘুষ,দুর্নীতি,দালাল ও হয়রানি ছাড়াই সহজে ভূমি সেবা পান,সেটি নিশ্চিত করাই জেলা প্রশাসনের প্রধান লক্ষ্য।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন,তিনি নিজে ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং কোনো কর্মকর্তাকেও এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে দেওয়া হবে না। দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
ডিসি মো.রায়হান কবির বলেন,নারায়ণগঞ্জের সব খাতে অপরাধের বিরুদ্ধে‘জিরো টলারেন্স’নীতি অনুসরণ করা হচ্ছে। বিশেষ করে ভূমি সেক্টরকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেউ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান,প্রতিটি ভূমি অফিসে তথ্য সংগ্রহের জন্য নজরদারি বাড়ানো হয়েছে। ঘুষ গ্রহণের পাশাপাশি ঘুষের লেনদেনে সহযোগিতা করাও অপরাধ বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন,কোথাও ঘুষ,দুর্নীতি বা হয়রানির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানাতে হবে। জনগণকে ঘুষ না দিয়ে আইনগতভাবে সেবা নেওয়ারও আহ্বান জানান তিনি।
গত সোমবার সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মান উন্নয়ন এবং নাগরিক হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের প্রত্যাশা, নারায়ণগঞ্জের ভূমি সেবা আরও স্বচ্ছ,দ্রুত ও দুর্নীতিমুক্ত হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102