রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

প্রতি বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি, নাগরিক অভিযোগের তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক: ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
জেলা প্রশাসকের উপস্থিতিতে সরাসরি অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নারায়ণগঞ্জের সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত গণশুনানি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (১ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.রায়হান কবির।
গণশুনানিতে অংশ নেওয়া সেবা প্রত্যাশীরা বিভিন্ন প্রশাসনিক, ভূমি, সামাজিক ও নাগরিক সেবা সংক্রান্ত সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সিফাত উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আলিনুর খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী,প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সমাধানের সুযোগ পাবেন।
জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন,জনগণের হয়রানি কমিয়ে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই এই গণশুনানি কার্যক্রমের প্রধান উদ্দেশ্য।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102