রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাগমারা’র সাঃ মানুষ এমপি এনামুলের পরিবর্তন চায়; সমাবেশে মেয়র কালাম

মোঃ মিজানুর রহমান, বাগমারা
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

রাজশাহীর বাগমারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃনমূল আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ১৪ অক্টোবর গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমানের সভাপতিত্বে ও গনিপুর আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা তৃনমূল আ’লীগের সম্মিলিত জোটের ৫ প্রার্থী,রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাজশাহী এ্যাডভোকেটবার এসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য,তাহেরপুর পৌরসভার মেয়র, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার,জেলা পরিষদের সদস্য আবু জাফর মাষ্টার,তাহেরপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ এস এম জিয়া উদ্দিন টিপু,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনছুর,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার,যোগীপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল,গোবিন্দপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুরাত আলী, নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান আহসান হাবীব,ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন
প্রমূখ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরেন তৃণমূল আওয়ামী লীগের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা,১/১১এ কারা নির্যাতিত নেতা,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারা আসনের আওয়ামী লীগের মনোনয়ন এগিয়ে অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

তিনি আরো বলেন,বাগমারা তৃণমূল আওয়ামী ও সাধারন মানুষ বাগমারা আসনের এমপি এনামুল হকের পরিবর্তন চায়।

আজকের চাঁন্দেরআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন ও সাফল্য সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে।এটাই প্রমান করে বাগমারার মানুষ আর এমপিকে দেখতে চায় না।

আমরা সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা,জনসভা ও শান্তি সমাবেশ করেছি।

আমাদের তৃনমুল আওয়ামী লীগের পথসভা এখন জনসভায় পরিনত হয়। আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের জয় হবে ইনশাআল্লাহ।

সমাবেশে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বাগমারা আসনের এমপি এনামুল হকের নানা অনিয়ম, দুর্নীতি,মনোনয়ন বানিজ্য, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ জামাত,শিবির, জেএমবি, সর্বহারাকে সাথে নিয়ে নিজ বলয় তৈরী করে বাগমারায় লুটপাট করছে বলে অভিযোগ তুলেন।

বক্তরা আরো বলেন,যারা আওয়ামী লীগের জন্য জীবনের সর্বোচ্চ দিয়েছেন তাদের এমপি আওয়ামী লীগ দল থেকে বাহিরে রেখেছেন।

তিনি বঙ্গবন্ধুর আদর্শ মানেন না,শেখ হাসিনা কে মানেন না,এবারের জেলা পরিষদ নির্বাচনে নৌকা বিরুদ্ধে তিনি ভোট করেছেন।

বাগমারা গত ইউপি নির্বাচনে ১৬ টি ইউনিয়নের মধ্যে মাত্র ৫ টি তে নৌকা জয় হয়েছে।

বাকি স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে নৌকা প্রতীকের সাথে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করেছেন।
সমাবেশে তৃণমূল আ’লীগের ৫ প্রার্থী সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে বাগমারায় বয়কট ঘোষণা দেন।

সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে বাদ দিয়ে প্রার্থী নির্বাচন করতে জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102