
বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো.রায়হান কবির। ফল চাষে বৈচিত্র্য ও দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (২৯ জুন) জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ও উন্নত জাতের ফলের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন,ফল চাষে বৈচিত্র্য আনতে হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। এতে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এস এম ফয়েজ উদ্দিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, উদ্যোক্তা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।