শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কবিতা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

তুরাগের স্বচ্ছ জল আজ কেন লাল
এম এইচ রশীদ।

রক্তে ভিজেছে তুরাগের জল,
কলঙ্কিত ইতিহাস,
নদীর বুকেও আজ নেমে আসে নির্মম এক ফাঁদ।

স্বচ্ছ যে ধারা বইত এ বুকে,
আজ তা মলিন কালো,
কার লালসায় নিভে গেল আজ শত জীবনের আলো?

​রাষ্ট্রের কাছে প্রশ্ন ছুড়েছে এই নদী বারবার,
কবে শেষ হবে এই ক্ষমতার নির্মম হাহাকার?

কত মায়ের বুক খালি হলে জাগবে তোমার হুঁশ?
আর কতকাল থাকবে তোমরা বধির ও বিবেকহীন?

​গুপ্ত হত্যা, আড়াল-আঁধার, লাশের মিছিল চলে,
কত তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে কোনো এক ছলে-বলে।

দিনের আলোয় নিখোঁজ যারা,
রাতের আঁধারে শেষ,
এ কেমন এক বিচারহীনতার নরক আমার দেশ?

​কে দেবে জবাব এই কান্নার,
কে নেবে দায়ভার?
আইনের নামে চলছে যেখানে অন্ধ অবিচার।

তুরাগের জল ফিসফিসিয়ে বলছে রাতের বুকে,
শোষকের দল বাঁচতে পারবে না কোনোদিনও সুখে।

​রক্তের দাগ সহজে তো কভু মুছে ফেলা নাহি যায়,
ইতিহাস তার হিসাব রাখবে কঠিন সে পাওনায়।

তুরাগ নদীর রক্তিম জল একদিন কথা কবে,
জনতার এই মৌন মিছিল শান্ত তো আর না রবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102