রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতাকালে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়েছে।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁওয়ে দস্যুতাকালে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার,অস্ত্র ও সিএনজি জব্দ।সোনারগাঁওয়ে দস্যুতাকালে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার।অস্ত্র ও সিএনজি জব্দ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতাকালে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ছোরা, চাপাতি, দা ও একটি সিএনজি জব্দ করা হয়েছে।
প্রতিবেদন:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতাকালে পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, ২৬ জুন সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে একটি আভিযানিক দল। অভিযানে মৃদুল হাসান আপন (১৯), মো. মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই কিশোরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছোরা, একটি ধারালো চাপাতি, একটি দা এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর ইকরাম উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102