রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বর্জ্য থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা, বছরে সাশ্রয় হতে পারে ১ হাজার কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:মোঃ হোসেন হ্যাপি।
দেশের বিভিন্ন শহরের বর্জ্য ব্যবহার করে ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে দাবি করেছেন সাংবাদিক,মানবাধিকার কর্মী ও কলামিস্ট এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। তিনি বলেন,বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেলে বছরে এক হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় হবে এবং একই সঙ্গে দেশের শহরগুলো পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
তার মতে, ঢাকা,চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হচ্ছে। এসব বর্জ্যের প্রায় ৯৫ শতাংশ পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে কয়লা ও এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে।
তিনি বলেন,বিশ্বের বিভিন্ন দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন একটি সফল প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে চীনে ৪০০টিরও বেশি ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট চালু রয়েছে। সেখানে বর্জ্যের চাহিদা এতটাই বেড়েছে যে বিদেশ থেকেও বর্জ্য আমদানি করতে হয়।
সম্প্রতি একটি চীনা প্রতিষ্ঠান চট্টগ্রামে বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করা হলে দেশের বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102