বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২ টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা।

অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে অব্যবহৃত মালামাল অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারি বিধি অনুসরণ করে হাসপাতালের দীর্ঘদিনের অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত মালামাল অপসারণ করা হয়েছে। বিক্রয়যোগ্য সামগ্রী বিক্রি এবং ধ্বংসযোগ্য মালামাল যথাযথভাবে অপসারণের ফলে হাসপাতাল প্রাঙ্গণ এখন অনেক বেশি পরিচ্ছন্ন।
তিনি জানান,হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে জমে থাকা অপ্রয়োজনীয় সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিভিল সার্জন আরও বলেন, হাসপাতালের পানি সরবরাহ ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এসে পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা উন্নয়নের নির্দেশনা দেন। এর পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করেছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা দূর হয়ে রোগীরা আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102