শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

তিন মাস বিনামূল্যে গুগল AI প্লাস সুবিধা পাবেন নির্বাচিত টেকনো স্মার্টফোন ব্যবহারকারীরা।
টেকনো ও গুগলের নতুন অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো দেশের ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তিন মাসের গুগল AI প্লাস সুবিধা চালু করেছে।
এই উদ্যোগের ফলে টেকনোর নির্বাচিত স্মার্টফোন ব্যবহারকারীরা গুগলের উন্নত এআই টুলস ও প্রিমিয়াম সেবা ব্যবহার করার সুযোগ পাবেন। এতে রয়েছে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে গেমিনি AI ইন্টিগ্রেশন, উন্নত AI-চালিত ছবি তৈরি ও সম্পাদনা সুবিধা এবং গেমিনি ও নোটবুক LM-এর মাধ্যমে স্মার্ট শিক্ষার অভিজ্ঞতা।
প্রতিষ্ঠানটির মতে, এই অফার ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ, সৃজনশীলতা এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করে তুলবে। একই সঙ্গে এটি হার্ডওয়্যার বিক্রির বাইরে গিয়ে ব্যবহারকারীদের জন্য বাস্তবমুখী প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার টেকনোর অঙ্গীকারকে তুলে ধরে।
বাংলাদেশে এই সুবিধার আওতায় থাকা ডিভাইসগুলোর মধ্যে রয়েছে কেমন 50 আলট্রা 5G, কেমন 50, প্রভা কার্ভ 2 5G, স্পার্ক 50 5G, স্পার্ক 50 এবং স্পার্ক গো 3। ২০২৬ সালের ১৪ মে থেকে যোগ্য ব্যবহারকারীরা একটি OTA (Over-The-Air) আপডেটের মাধ্যমে অফারটি সক্রিয় করতে পারবেন। এরপর গেমিনি এপপ্স অথবা গুগল One App ব্যবহার করে বিনামূল্যের ট্রায়াল সুবিধা গ্রহণ করা যাবে।
বিশ্ববাজারে টেকনো এআই উদ্ভাবন ও প্রযুক্তিগত অংশীদারিত্বের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। মওসি 2026-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির নতুন উদ্ভাবন ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বাংলাদেশে গুগল AI প্লাস অফার চালুর মাধ্যমে স্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের এআই প্রযুক্তির অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় টেকনো। নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত ব্যবহারকারীরা এই অফারটি উপভোগ করতে পারবেন।
অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102